মো মোরশেদ আলম সবুজ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ইকরা কমার্স কলেজ
০১৯১৮৪১৯৭৬২
engmorshedalam@gmail.com
"শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে”—এই বিশ্বাসকে সামনে রেখে আমাদের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আধুনিক, সুশৃঙ্খল ও নৈতিক শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে। শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ না থেকে আমরা শিক্ষার্থীদের মানবিক গুণাবলি, প্রযুক্তিগত দক্ষতা এবং নেতৃত্বের গুণ বিকাশে সচেষ্ট।
আমি আশা করি, প্রতিটি শিক্ষার্থী সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদেরকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সবার আন্তরিক সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠান একদিন আরও উচ্চ শিখরে পৌঁছাবে—এই বিশ্বাস ব্যক্ত করছি।
— অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
আরিফুল ইসলাম মামুন"